× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

সৌহার্দ্য-সম্প্রীতির সরকারের পক্ষে থেকে দেশকে এগিয়ে নিতে হবে -শেখ আফিল উদ্দিন এমপি

admin
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল : বাংলাদেশ একটি অ-সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এদেশের মানুষ ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যার যার ধমীয় উৎসব স্বাধীনভাবে পালন করে থাকে। এখানে সংখ্যালঘু আখ্যা দিয়ে কেউ কারো ধর্মের প্রতি আঘাত করে না। বরং “ধর্ম যার যার উৎসব সবার” এমন নীতি আদর্শের মধ্য দিয়েই এখানে সকল উৎসবকে ভাগাভাগি করে নেওয়া হয়।
আজ বুধবার বেলা ১১টার সময় শার্শা উপজেলার উলাশী গীর্জায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানিয়ে একথা বলেন তিনি।
উলাশী গীর্জা কমিটির সভাপতি সলেমন দাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, মানুষকে শান্তির আবাস ভূমিতে রাখার লক্ষ্যে যুগে যুগে অনেক মহামানব পৃথিবীতে এসেছেন। যাঁদের মধ্যে যীশুখ্রিস্ট এসেছিলেন। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখনকার মানুষ ছিলো অজ্ঞতায় ভরা। তাদের মধ্যে ছিলোনা নীতি-নৈতিকতা। ছিলো কেবল হিংসা আর কু-সংস্কার।  সেসময়ে তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান। সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের পথ দেখান। তাই, বড়দিন উৎসব কেলব খ্রিষ্টান সম্প্রদায়ের নয়। মানবতার চেতনায় উজ্জীবিত সকল মানুষের উৎসব।
এসময় তিনি সকলের মঙ্গল কামনা করে বলেন, দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে হবে। সৌহার্দ্য-সম্প্রীতির সরকারের পক্ষে থেকে দেশকে এগিয়ে নিতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইতালী থেকে আগত ধর্ম যাজক ফাদার মির্মো, পালক বিদ্যুৎ সাহা, উলাশী গীর্জা কমিটির সাধারণ সম্পাদক মোহন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক ভেরুনিকা মন্ডল, সন্ধ্যা দাস, কেয়া দাস মার্কো দাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..