× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শার্শায় ব্যবসায়ী নির্যাতনের ঘটনায় এসআই ক্লোজড

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল (যশোর): মশিউর রহমান বাবলু (৫৫) নামে এক ব্যবসায়ীকে শারীরিক নির্যাতনের ঘটনায় যশোরের শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলমকে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় এসআই শাহাবুল আলম নির্যাতন করেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী বাবলু। অভিযোগের পরিপ্রেক্ষিতে একইদিন সন্ধ্যায় তাকে শার্শা থানা থেকে ক্লোজড করে যশোর পুলিশ লাইনে নেওয়া হয়।
আহত মশিউর রহমান জানান, তিনি তার সহকর্মী দুলালকে নিয়ে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে শার্শা থেকে যশোরে ফিরছিলেন। পথে শ্যামলাগাছিতে পৌঁছালে রাস্তায় দাঁড়ানো এসআই শাহাবুলের নেতৃত্বে একদল পুলিশ তাদের দাঁড় করায়। পরে তাদের শরীর তল্লাশি করা হয়। একপর্যায়ে তার পকেটে থাকা ২০ হাজার টাকা পুলিশ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে এসআই শাহাবুল তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন বাবলু।
এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মী দুলাল তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি আহতের ছেলে আল মামুন শাওন ও তার সহকর্মীরা যশোরের পুলিশ সুপার মইনুল হককে অভিযোগ আকারে জানান। তিনি ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরকে হাসপাতালে পাঠান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমানের সঙ্গে কথা বলেন। এরপর এসআই শাহাবুলকে ক্লোজড করা হয়।
যশোরের শার্শা নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিকভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এসআই শাহাবুলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..