শার্শায় ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্তে থেকে ৬৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশ।
আটক আসামী হলেন, যশোর কোতোয়ালি  থানাধীন চাচড়া রায়পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ইয়াসিন( ৩৮) একই জেলার মাজেদ বিশ্বাসের ছেলে আশরাফুল আলম পলিন(৪৬)
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে ডিবি যশোরের এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন কাশিপুর গ্রামস্থ শার্শা টু চৌগাছাগামী রোডের পাশে জনৈক শহিদুল ইসলাম এর মুদি দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াছিন ও আশরাফুল ইসলাম পলিন  বিশ্বাসকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,৯৫,০০০/= (এক লক্ষ পঁচানব্বই হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামী ইয়াছিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ৩ টা মাদক মামলা রয়েছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
যশোরের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।