× Banner
সর্বশেষ
বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া

শার্শায় প্রাথমিক শিক্ষকদের মুখে কালোকাপড় বেঁধে প্রতিবাদ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশে নির্যাতনের প্রতিবাদে মুখে কালোকাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শার্শা উপজেলার শিক্ষকরা।
যশোরের শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ওসমান গনি মুকুল বলেন, শনিবার উপজেলার ১২৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের বিদ্যালয়ের সামনে সকাল ১১টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালন করেন। একযোগে দেশের সব বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচি পালন করেছেন।
মুকুল আরো বলেন, গত বুধবার মহাসমাবেশে শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে শিক্ষকরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার সকাল ১১টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত একযোগে মুখে কালোকাপড় বেঁধে এ কর্মসূচি পালন করতে নির্দেশনা দেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, গত বুধবার গ্রেড পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের পূর্বঘোষিত মহা সমাবেশে বাধা দেয় পুলিশ। শিক্ষকরা শহীদ মিনারের সামনে থেকে সরে গিয়ে পাশেই অবস্থান নেন। এ সময় পুলিশের দুই দফায় লাঠিচার্জে ১০ জন আহত হন বলে শিক্ষক নেতারা দাবি করেছেন। আগামী ১৩ নভেম্বরে মধ্যে ১০ম গ্রেড ও সহকারীদের ১১তম গ্রেড না দিলে আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং পরে বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।


এ ক্যটাগরির আরো খবর..