× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

শার্শায় প্রতিপক্ষকে কুপিয়ে আহত

Dutta
হালনাগাদ: শনিবার, ৩ জুলাই, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শায়  মাদক ব্যবসার টাকা লেনদেন নিয়ে দ্বন্দ হওয়ায় রমজান আলী (৫২) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে  আহত করেছে। মুমূর্হ অবস্থায় স্বজনরা আহতকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তী করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (০৩ জুলাই) ভোরে শার্শার উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রমজান আলী শার্শার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
আহতের স্বজনরা জানায়, সীমান্ত পথে ভারত থেকে এসে  উকিল মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়  রমজান আলীকে। পরে  নারিকেলবাড়িয়া-শালতা গ্রামের মাঝে বেতনা নদীর ধারে একটি আমবাগানে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে কুপিয়ে রক্তাত্ব করে। এবং মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে দিয়ে ভারতে  পালিয়ে যায় উকিলসহ তার সহযোগীরা। সকালে কৃষরা মাঠে যাওয়ার পথে রমজান আলীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। প্রথমে তাকে  শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) ইজাজুর রহমান বলেন,সন্ত্রাসী উকিল ভারত থাকে। সীমান্ত পার হয়ে এসে রমজানের পায়ের রগ কেটে পালিয়ে গেছে জানতে পরেছি। বাড়ি ফিরে মামলা করবেন রমজান।


এ ক্যটাগরির আরো খবর..