× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

শার্শায় টাকার বিনিময়ে স্বাস্থ্যসেবার টিকার কার্ড বিক্রির অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯

এম,এ,জলিল বিশেষ প্রতিনিধিঃযশোরের শার্শায় চড়ামূল্যে বিক্রী হচ্ছে টিকার কার্ড। এতে অসহায় হয়ে পড়েছে দীনমজুর শ্রেনীর মানুষ। তারা ধারদেনা করে হলেও জন্ম নিবন্ধনের জন্য চড়া দাম দিয়ে টিকারকার্ড নিতে বাধ্য হচ্ছে।

ভবানীপুর গ্রামের ইউনুছ আলীর অভিযোগ, তার মেয়ে লাইচা আক্তারের টিকার কার্ড আনতে গেলে বøক গ/১ এর আব্দুর রহমান কেন্দ্রের স্বাস্থ্যসহকারি / টিকাদানকর্মী কামরুজ্জামান ৬ হাজার টাকা দাবীকরে। পরে অনেক অনুনয় বিনয়ের মাধ্যমে ৭ শ’ টাকা দিয়ে টিকার কার্ড সংগ্রহ করেন।

শার্শার রুদ্রপুর বাজারের সার ব্যাবসায়ী সোহারব হোসেন জানান, ইউনুচ আলী রবিবার সন্ধ্যায় তার দোকানে এসে দুঃখ প্রকাশে করে বলেন ভাই আমার মোটেও দিন চলেনা তার ওপরে ৭ শ’ টাকা দিয়ে আমাকে টিকার কার্ড নিতে হলো। ১ হাজার টাকার নিচে দেবেইনা। অনেক কাকুতি মিনতি করে ৭শ’টাকা দিয়ে টিকার কার্ড সংগ্রহ করেছি।

কায়বা ইউনিয়ন পরিষদের সদস্য হবিবর রহমান কামরুজ্জামান এর বিরুদ্ধে টাকা নিয়ে টিকারকার্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কামরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তার কাছ থেকে কোনো টাকা নেয়া হয়নি। ইউনুচ আলি কলারোয়া থানার কাঁদপুর গ্রামের বাসিন্দা। ইউপি সদস্য ত্যায়নপত্র দেয়ার পরে তাকে কার্ড প্রদান করা হয়েছে।

এ ব্যপারে থানাস্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে জানাযায়, টিকার কার্ডে টাকা নেয়ার কোনো বিধান নেই। স্থানীয়রা এব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..