× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

শার্শায় জিপের চাপায় স্কুলছাত্রীর পা বিচ্ছিন্ন প্রতিবাদে  সড়ক অবরোধ

admin
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোল : যশোরের শার্শায় জিপ গাড়ির চাপায় নাভারণ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্কুলছাত্রীর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় যশোর বেনাপোল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে নাভারণ বাজারে একটি জিপ গাড়ি তিন স্কুল ছাত্রী বহনকারী একটি ভ্যানকে  চাপা দেয়। এতে নিপা নামে সপ্তম শ্রেণির এক  শিক্ষার্থীর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।  এসময় সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতি ও নবম শ্রেণির রিপা ভ্যান থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে এলকাবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে।
দুর্ঘটনার শিকার নিপা নাভারণের বুরুজবাগান গ্রামের রফিকুলের মেয়ে।
নাভারণ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন বলেন, বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় যশোর থেকে একটি জিপ গাড়ি শিক্ষার্থী বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। পরে নিপার পায়ের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দিলে তার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত নিপা ও অপর দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শার্শার ইউএনও পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউএনও পুলক কুমার মন্ডল বলেন, ঘটনাটি খুব দুঃখজনক।
প্রধান শিক্ষক মোকারম হোসেন বলেন, বেপরোয়াভাবে যেভাবে চালক গাড়ি চালিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে তার জন্য এ ঘটনার বিচার চাই।


এ ক্যটাগরির আরো খবর..