× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

অনলাইন ডেস্ক

শার্শায় জামায়ের হাতে শশুর খুন, আহত ১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
শার্শায় জামায়ের হাতে শশুর খুন, আহত ১

 মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় পারিবারিক কোলাহলের জেরে জামায়ের হাতে শশুর খুন হয়েছে। এঘটনায় আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২ টার সময় শার্শার লক্ষপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রমে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি হলেন,  শার্শার লক্ষপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রমে মুনসুর বিশ্বাসের ছেলে মুছা বিশ্বাস (৪৪)।
আহত ব্যক্তি হলেন, একই এলাকার আব্দুল মোমেনর ছেলে ইমরান (৩১)
নিহতের পরিবার জানান, চার বছর আগে নিহত মুছা বিশ্বাসের মেয়ের সাথে একই এলাকার কুদ্দুসের ছেলে তুহিনের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিবাহের পর থেকে তার মেয়র সাথে তার জামায়ের প্রতিনিয় কোলাহল লেগেই থাকতো। এজন্য গত দুই মাস আগে  তার মেয়েকে জামায়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিয়েছিলে। এসময় তাদের একটা দুই বছরের ছেলে সন্তানকে তার পিতা তুহিন নিয়ে যায়। আজ দুপুরে নিহত মুছা বিশ্বাস তার নাতিকে নিতে তুহিনের বাড়িতে যায়। এসময় তুহিন ও তারবাবা সহ তার পরিবারের লোকজন মুছাকে দেশিও অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় খবর পেয়ে নিহত মুছাকে ভাগ্নী জামায় ইমরার উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে গুরিতর জখম করে তারা। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মুছাকে মৃত ঘোষণা করে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা.ইউসুফ আলী জানান, নিহত মুছার শরীরে ১২ টি গভীর ক্ষত রয়েছে। সেখান থেকে অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়ে। এছাড়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আহত ব্যক্তি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে। এছাড়া এ ঘটনায় হত্যা মামালার প্রস্তুতি চলছে। খুব দ্রুত আসামিদের আটক করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..