× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

শার্শার সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষকের দুর্নীতির ফিরিস্তি প্রকাশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোর জেলার শার্শার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সীমাহীন দুর্নীতি প্রকাশ পেয়েছে।
ঐ স্কুলের তথ্য সুত্রে জানা গেছে, গেল (এসএসসি) ভোকেশনাল পরীক্ষায় শিক্ষার্থীদের পরীক্ষার ফি বাবদ আদায় প্রায় দুই লক্ষ টাকা সম্পুর্ন ভাবে আত্মসাত করার প্রমান পাওয়া গেছে। নিয়ম আছে পরীক্ষা ফি বাবদ আদায়কৃত টাকা পরীক্ষা সংশ্লিষ্ট খাতে ব্যয় সম্পাদন করা। তিনি তা না করে সমুদয় টাকা নিজেই আত্মসাত করেন।
ইতোমধ্যে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামছুর রহমানের অভিযোগের বরাতে জানা গেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পোষ্ট মাস্টার এবং বুরুজবাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকগন পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব পালন করে, তাদের পাওনা টাকা এখনও পর্যন্ত বুঝে পান নাই। টাকা আত্মসাত সংক্রান্ত বিষয়ে শার্শার (ইউএনও) গত (১৫এপ্রিল) তারিখ শিক্ষা অফিসার হাফিজুর রহমানকে তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম পরীক্ষা কেন্দ্র সচিব থাকা কালীন পাওনা ৬০০০(ছয়) হাজার টাকা ছাড়াও বেআইনি ভাবে আরও ২০০০(দুই) হাজার টাকা আত্মসাত করে। এদিকে ৫ই ফেব্রুয়ারী/২০১৯ ইং তারিখ ছাত্র মারপিটের ঘটনায় যশোর জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাকে আগামী (১৭এপ্রিল) তারিখ যশোরে তলব করে চিঠি পাঠিয়েছেন। দাম্ভিক এবং দুর্নীতি বাজ এই শিক্ষকের অপসারন চেয়ে শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ সংশ্লিষ্ট কর্তৃকপক্ষের দৃষ্টি দেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন।
নাম না বলা সুত্রে অনেক অভিভাবক বলেন, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পরেও তিনি কি ভাবে এতদিন সপদে বহাল থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..