মোঃআঃ জলিল ঃশার্শা বেনাপোল প্রতিনিধি: শার্শার নাভারন রেল বস্তিতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার । অভিযানের খবর পেয়ে নাভারনের কুখ্যাত মাদক ব্যবসায়ী সালাম গাজী পালিয়ে যায়।
সে শার্শার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের ইরফান গাজীর পুত্র। শার্শা থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী জানান, শার্শার নাভারনের রেল বস্তির ঘর জামাই কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সালামের বাড়িতে মঙ্গলবার বিকেলে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালায়।
অভিযান চলা কালে তারা ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যদের গতিবিধি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুস সালাম পালিয়ে যায়।
সূত্র জানায়, সালাম দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছে। তার নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রনের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম মঙ্গলবার রাত ১০টা ৫০মিনিটে শার্শা থানায় হাজির হয়ে মাদক আইনে মামলা করেন। যার নং৩৪