× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক আহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
ককটেল বিস্ফোরণে যুবক আহত

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে ককটেল বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার গভীর রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব মহিষাকুড়া গ্রামের মহসীন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর বিপ্লবের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ও রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, আহত বিপ্লবের পিতা মহসীন হোসেন এলাকায় কথিতভাবে পেশাদার ককটেল তৈরির সঙ্গে জড়িত ও বিক্রেতা ছিলেন। বর্তমানে তিনি একটি মামলায় কারাগারে রয়েছেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে বিপ্লব তার বাবার রেখে যাওয়া ককটেল সরানোর বা অন্যত্র নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে আহত হতে পারেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, “ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সে নিজেই বহন বা তৈরি করতে গিয়ে এমনটি ঘটতে পারে। তারপরেও কীভাবে বিস্ফোরণ ঘটেছে এবং এতে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..