× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

শহিদুজজামান উজ্জ্বল শার্শা  (যশোর) প্রতিনিধি

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৫৯৭ বোতল ভারতীয় সিরাপ আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
বিজিবির অভিযানে ৫৯৭ বোতল ভারতীয় সিরাপ আটক

যশোরের শার্শা সীমান্তবর্তী কায়বা ও গোগা বিওপি এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে মোট ৫৯৭ বোতল ভারতীয় কফ সিরাপ জব্দ করেছে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এর মধ্যে রয়েছে ১১৭ বোতল এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল উইনসেরেক্স সিরাপ। যা ফেনসিডিলের অপর নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
শনিবার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন চোরাচালানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিজিবি বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ সকালে কায়বা ও গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, “দেশের সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবি নীরবচ্ছিন্ন টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। মাদকসহ সব ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..