× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

শান্তির জন্যে ইসরাইল ও ফিলিস্তিন নারীদের যৌথ সমাবেশ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
palestine

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে বুধবার শত শত ইসরাইলি ও ফিলিস্তিনি নারী শান্তির জন্যে সমাবেশ করেছেন। তারা ইসরাইল ফিলিস্তিন সংঘাত বন্ধেরও আহ্বান জানিয়েছেন। সমাবেশে অংশ নিয়ে এসব নারী ‘আমরা শান্তি চাই’ বলে শ্লোগান দেয়। তারা ‘আমাদের শিশু হত্যা বন্ধ কর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময়ে অধিকাংশের পরনে সাদা পোশাক ছিল।

‘এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ এনজিও’র পরিচালক ও ফিলিস্তিনি মানবাধিকার কর্মী হুদা আবু আরকোয়াব বলেছেন, আমাদের বার্তা হলো আমাদের সন্তানরা মরে যাওয়ার চেয়ে জীবিত থাকুক। তিনি আরো বলেন, এ প্রথমবারের মতো সম পর্যায়ে ইসরাইল ও ফিলিস্তিনি নারীদের সত্যিকার অংশদারিত্ব আমরা পেয়েছি।

সমাবেশটি প্রথমে জেরুজালেমে শুরু হয়। পরে বিক্ষোভকারীরা পশ্চিম তীরের ডেড সী’র দিকে চলে যায়। সেখানে আরো বিক্ষোভকারী সমাবেশে অংশ নেন। নারী নেতৃত্বাধীন দু’টি সংগঠন ‘উইমেন ওয়েজ পিস’ এবং ‘উইমেন অব দ্য সান’ নিয়ে গঠিত জোট ‘দ্য এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ সমাবেশটির আয়োজন করে।

উইমেন ওয়েজ পিসের সমন্বয়কারী পাসকেল শেন বলেন, ইসরাইলি ও ফিলিস্তিনি মায়েদের পক্ষ থেকে একটি যৌথ আহ্বানের উদ্দেশ হলো আমাদের নেতাদের আলোচনার টেবিলে ফিরে যাওয়ার কথা বলা এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো। উল্লেখ্য, গত বছর থেকে ইসরাইল ফিলিস্তিন সহিংসতা বেড়ে গেছে। চলতি বছর এ পর্যন্ত অন্তত সংঘাতে ২৪৩ ফিলিস্তিনি  ও ৩২ ইসরাইলি নিহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..