× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

শান্তিপূর্ণ ভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
শান্তিপূর্ণ ভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ঢাকা সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কালে তিনি এ আহবান জানান।

এর আগে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ওইদিন রাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের চাপ সত্ত্বেও বাংলাদেশ জাতীয় স্বার্থে নিজস্ব পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে আমরা সহযোগিতা করছি। একটি পক্ষের ওপর চাপ প্রয়োগ করতে বাইরের কয়েকটি দেশ এই ইস্যুটি ব্যবহার করছে। এভাবে তারা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও করছে। আমি মনে করি এটি অগ্রহণযোগ্য, এতে বিরূপ ফলই আসে।

এদিকে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলেই ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দিতে এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..