× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ডেস্ক রিপোর্টার

শানাকার পরিবর্তে বিশ্বকাপে শ্রীলংকার নেতৃত্বে মেন্ডিস

Dutta
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
kushal mendis

ইনজুরির  কারনে চলমান ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া  নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার পরিবর্তে টুর্নামেন্টের বাকী অংশে শ্রীলংকা দলের  নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস। ওয়ানডেতে শ্রীলংকার ২৬তম অধিনায়ক হলেন মেন্ডিস।

গত ১০ অক্টোবর হায়দারাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ডান উরুর পেশীর ইনজুরিতে পড়েন শানাকা। এ ইনজুরির কারণে শেষ শানাকার  পক্ষে আর বিশ্বকাপ খেলা সম্ভব হচ্ছেনা। শানাকার জায়গায় বিশ্বকাপে শ্রীলংকাকে নেতৃত্বে ভার পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে ৭৭ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলা মেন্ডিস। শানাকার পরিববর্তে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন চামিকা করুনারত্নে।

গত কয়েক মাস ধরেই শ্রীলংকার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন মেন্ডিস। এবারের বিশ্বকাপে শ্রীলংকার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের ইনিংসের পর পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। শানাকার অধীনে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে হারের লজ্জা পায় শ্রীলংকা। এবার মেন্ডিসের অধীনে ঘুড়ে দাঁড়ানোর পালা লংকানদের। আগামীকাল বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা। দেশের হয়ে ১১৪টি ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরিতে ৩৪১৩ রান করেছেন ২৮ বছর বয়সী মেন্ডিস।


এ ক্যটাগরির আরো খবর..