× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মায়ের হাত ধরে শহীদ মিনারে শিশু মার্জিয়া

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মায়ের হাত ধরে শহীদ মিনারে শিশু মার্জিয়া

কপালে লাল-সবুজের জাতীয় পতাকা, আর গালে রঙতুলিতে আঁকা শহীদ মিনারের প্রতিকৃতি। ছোট্ট হাতে ধরা বসন্তের ফুলের তোড়া। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এভাবেই মায়ের হাত ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে শিশু মার্জিয়া।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর হাজারীবাগ থেকে মা আদিবা তার ছোট্ট মেয়েকে নিয়ে শহীদ মিনারে আসেন।

মার্জিয়ার মা আদিবা বলেন, টিভিতে শহীদ মিনারের ভিড় দেখে ও রাতেই আসতে চেয়েছিল। কোনোভাবে বুঝিয়ে রেখেছি। তাই সকালেই ওকে নিয়ে ফুল দিতে চলে এসেছি। এখানে আসতে পেরে ও অনেক খুশি হয়েছে।

তিনি আরও বলেন, আমার মেয়ে ছয় মাস আগেই বাংলা বর্ণমালা সব শিখে ফেলেছে। মাতৃভাষা এবং একুশে ফেব্রুয়ারির তাৎপর্য সম্পর্কেও তাকে ছোটবেলা থেকেই শেখানো হচ্ছে।

শনিবার সকালে শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায় সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। কেউ ফুল দিচ্ছেন, কেউ স্মৃতি রক্ষায় ছবি তুলছেন, আবার কেউবা সন্তানদের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস শোনাচ্ছেন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো পরিবেশকে এক বর্ণিল রূপ দিয়েছে।

এর আগে দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান। নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি জাতি গভীর শ্রদ্ধায় মাথা নত করে। প্রজন্ম থেকে প্রজন্মে ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দিতে মার্জিয়ার মতো শিশুদের এই উপস্থিতিই যেন হয়ে উঠেছে একুশের চেতনার নতুন প্রতীক।


এ ক্যটাগরির আরো খবর..