× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়া নির্বুদ্ধিতা!

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: গয়েশ্বর চন্দ্র রায় বুদ্ধিজীবীদের সমালোচনা করেন। তিনি তাদের সমালোচনা করেন বুদ্ধিজীবী হয়েও ১৪ ডিসেম্বরের আগ পর্যন্ত পাকিস্তান সরকারের ‘বেতন-ভাতা নেওয়ায়’।

বিএনপির এই নেতা বলেন, ‘ওই সময়ে (একাত্তরে) ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন ভাতা খেয়েছে, তারা নির্বোধের মতো মারা গেল। আর আমাদের মতো নির্বোধেরা শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেই। আবার না গেলে পাপ হয়। তারা যদি এত বৃদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকেন কীভাবে?’

তিনি বলেন, ‘নেতৃত্বের অজ্ঞতা এবং আগাম সতর্কতার অভাবে ২৫ মার্চ যারা মারা গেছে, তারা না জানার কারণে। কিন্তু ১৪ ডিসেম্বর যারা মারা গেছে, তারা অজ্ঞতার কারণে মারা যায়নি। তারা জ্ঞাতসারেই ছিলেন। কারণ তখনো তারা প্রতিদিনই তাদের কর্মস্থলে যেতেন এবং পাকিস্তানের বেতন খেয়েছে।

‘যারা পকিস্তানের বেতন খাইলো, তারা হয়ে গেল মুক্তিযোদ্ধা। আর যারা পালিয়ে না খেয়ে বেড়ালো, তারা হয়ে গেল রাজাকার। এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার।’

পৌর নির্বাচনে জনগণ ভোট দিতে না পারলে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হবে, যা বিএনপির ভবিষ্যত গণতান্ত্রিক আন্দোলনে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিএনপি নেতাদের মধ্যে তাইফুল ইসলাম টিপু, আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..