× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

শহীদ বায়োজিদ বোস্তামির কবর জিয়ারত করলেন ধামইরহাট সরকারি এম এম কলেজের অধ্যক্ষ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ বায়েজিদ বোস্তামির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তাঁর কবর জিয়ারত করা হয়েছে।

কলেজের সদ্য নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলমের নিজ উদ্যোগে ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে ১৩ ডিসেম্বর বাদ জুম্মা চকচন্ডি জামে মসজিদে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি, ছাত্র প্রতিনিধিদের নিয়ে কবর জিয়ারত করেন এবং তাবারক বিতরণ করা হয়।

পরে শহীদ বায়েজিদ বোস্তামির পরিবারের সদস্যদের খোজ খবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ও উপস্থিত ছাত্র প্রতিনিধিবৃন্দ। এ সময় সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রভাষক মো. শামীম উল হাসান,

শহীদ বায়েজিদ বোস্তামির ভাই কারিমুল হাসান, ছাত্র প্রতিনিধি, মোঃ রিফাতুল হাসান চৌধুরি সৈকত, মোঃ ফয়সল আহমেদ, নুর আলম হোসেন রাজ, মো. নুর আলম, শাহারিয়ার, রিজু আহমেদ, তুহিন হোসেনসহ স্থানীয় গনমাধ্যমকর্মী ও কলেজের বিভিন্ন শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..