× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

শহিদ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
শহিদ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

আজ বরিশালের বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহিদ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আমিনুল ইসলাম খান। প্রাথমিক ও গণশিক্ষা সচিব এ সময় শহিদ খানের স্মৃতিকে অম্লান করার প্রয়াসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি বাকেরগঞ্জবাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন, বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, উপজেলা চেয়ারম্যান আলহাজ শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া প্রমুখ।

সচিব এর আগে বাকেরগঞ্জ বন্দর থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত ১৯ কিলোমিটার দীর্ঘ বীর মুক্তিযোদ্ধা শহিদ খান সড়ক ও বীর মুক্তিযোদ্ধা শহিদ খান তুলাতলা ব্রিজের নামফলকও উন্মোচন করেন।


এ ক্যটাগরির আরো খবর..