× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শহিদ আফ্রিদি এবার সিলেটে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

জুনেল আহমেদ আরিফঃ ‘কিতা মাতো ভাই, কিতা মাতো ভাই! আমরা যদি মাঠও নামি কোন চিন্তা নাই’ এরকম ১টি সাড়া জাগানো থীম সং আর তারকা খেলোয়াড় নিয়ে গড়া ‘সিলেট রয়েল’স’  বিপিএল এর গত ২আসরে মাঠ মাতিয়েছে। এবারের আসরে নামে যেমন এসেছে পরিবর্তন, সেই সাথে শুরুতেই নতুন এক চমক নিয়ে হাজির ‘সিলেট সুপার স্টার’স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের খেলা মাঠে গড়াবে ২২ নভেম্বর।তার দুদিন আগে ২০ নভেম্বর হবে উদ্বোধন অনুষ্ঠান। বুধবার শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়,আগের দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলা শহিদ আফ্রিদি এবার খেলবেন সিলেটের হয়ে। অন্যদিকে ক্রিস গেইল এবারও খেলবেন বরিশালের হয়ে।

বিপিএলের তৃতীয় আসরে অংশ নিতে এবার মোট ১৯৬ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করে বলে বিসিবি ও বিপিএল সূত্রে জানা যায়। এদের মধ্যে পাকিস্তান ও ইংল্যান্ড থেকে রেকর্ড ৫৩ জন করে বিপিএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে।

এছাড়া নতুন চমক হিসেবে হিটিং সেনসেশন এ বি ডি ভিলিয়ারস যোগ দিচ্ছেন সিলেটে, এমন খবর ও চাউড় হয়েছে ক্রীড়াঙ্গনে। তাই আলিফ গ্রুপের মালিকানায় এবারের আসরে সিলেট সুপার স্টার যে বেশ কিছু চমক উপহার দিচ্ছে এ ব্যাপার প্রায় নিশ্চিত।


এ ক্যটাগরির আরো খবর..