× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি

শরীয়তপুরের রাসেল আলো ছড়াচ্ছে প্রতিবন্ধী জাতীয় ক্রিকেট দলে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরের প্রতিবন্ধী রাসেল শিকদার আলো ছড়াচ্ছে প্রতিবন্ধী জাতীয় ক্রিকেট দলে। সে শরীয়তপুর পৌরসভার দক্ষিণ আটং গ্রামের নুরুল হক শিকদারের ছেলে। রাসেল ইতিমধ্যে ভারত, দুবাই সহ দেশ ও বিদেশে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলে খেলে সুনাম অর্জন করেছে। ২০০৬ সালে শরীয়তপুর ক্রিকেট একাডেমীর কোচ সেলিম শিকদারের মাধ্যমে ক্রিকেট জগতে যাত্রা শুরু হয় প্রতিবন্ধী রাসেলের।

২০০৮ সালে জেলা ভিত্তিক অনুর্ধ্ব ১৮ দলে শরীয়তপুর জেলার হয়ে খেলতে যান মুন্সিগঞ্জ জেলায়। সেখানে বাহাতি ওপেনিং বোলার হিসেবে খ্যাতি অর্জন করে রাসেল। শরীয়তপুর ক্রিকেট একাডেমীর হয়ে ২০১১-১২ সালে অনুষ্ঠত ক্লাব কাপ খেলে। ২০১৪ সালে রাসেল শিকদারের উজ্জল ভবিষ্যত কামনা করে শরীয়তপুর ক্রিকেট একাডেমীর কোচ সেলিম শিকদার ঢাকার একটি ক্লাবের কোর্চ একেএম জসিম উদ্দিনের হাতে তুলে দেন। এরপর ঢাকায় শুরু হয় সারা বাংলাদেশের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিমের বাছাই পর্ব। এক পর্যায়ে শরীয়তপুরের ছেলে রাসেল কোচদের মন জয় করে বাহাতি ওপেনিং বোলার হিসেবে নিজের নাম লেখায় বাংলাদেশ জাতীয় শারীরিক প্রতিবন্ধী টিমে।

২০১৪ সালে প্রথম ভারতে শারীরিক প্রতিবন্ধী এশিয়া কাপ টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে আফগানিস্তান, ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ অংশগ্রহন করে। আনন্দ উল্লাসের মধ্যমে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করি। ২০১৫ সালের নভেম্বর মাসে আইসিআরসি একটি টুর্নামেন্টের আয়োজন করে। এতে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ অংশ নেয়। ভেনু ছিল বিকেএসপি, সভার। ২০ ডিসেম্বর মাসে ভারতে হায়দারাবাদ দলের হয়ে খেলতে যান ।

২০১৬ সালের অক্টাবর মাসে দুবাইতে খেলতে যান। এতে পাকিস্তান, বাংলাদেশ ও ইংল্যান্ড অংশ নেয়। ২০১৬ সালের নভেম্বর মাসে ভারতের ৩ ম্যান সিরিজে খেলতে যান। ১০ নভেম্বর খেলা শুরু হয়। খেলা অনুষ্ঠিত হয় ১৩, ১৪ ও ১৫ নভেম্বর।

জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ওমেনিং বলার মোঃ রাসেল শিকদার বলেন, ছোট বেলায় স্বপ্ন ছিল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়ার হওয়ার। ভাগ্যের নি¤œ পরিহাস ছোট বেলায় টাইফয়েট জ্বর হয়। তখন আমার ডান হাত প্রতিবন্ধি হয়ে পড়ে। যার ফলে ছোট বেলার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। কিন্তু আমি নাছোর বান্ধা ছিলাম। তাই আজ বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধি ক্রিকেট দলে বা’হাতে ওমেনিং বলার হিসেবে খেলছি। বাংলাদেশ জাতীয় দলের একজন খেলোয়ারের অভিষেক হলে কত না কত আয়োজন করে বরণ করা হয়। আর আমরা প্রতিবন্ধি ক্রিকেটার বলে অবহেলিত। সংবর্ধনাতো দুরের কথা আমাদের দিকে তাকানোর কেউ নেই। বর্তমানে ঢাকায় বি সি আই সি নামক একটি ক্লাবের সাথে যুক্ত আছি রাসেল।

রাসেলের বাবা নুরুল হক শিকদার বলেন, টিভিতে যখন ছেলের খেলা দেখি তখন আনন্দে বুকটা ফেটে যায়। আমার ছেলে প্রতিবন্ধি হয়েও জাতীয় প্রতিবন্ধি ক্রিকেট টিমের একজন খেলোয়ার। আজ পর্যন্ত একজন জাতীয় হলের খেলোয়ার হিসেবে আমার রাসেল কোন রকম সরকারী সুযোগ সুবিধা পায় নাই। লোক মুখে শুনি জাতীয় দলের খেলোয়ার হলে নাকি সরকার অনেক সুযোগ সুবিধা দেয়।


এ ক্যটাগরির আরো খবর..