× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুরে ৬০ বছর পরে জাজিরা সহকারী জজ আদালতের এজলাশ উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে দীর্ঘ ৬০ বছর পরে জাজিরা সহকারী জজ আদালতের এজলাশ শুভ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান। রবিবার সন্ধ্যায় এজলাশ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র সদর সহকারী জজ আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এহসানুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মুঞ্জরী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মুজাহিদুল ইসলাম, জাজিরা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আ.ব.মু নাহিদুজ্জামান সহ জেলা জজ আদালতের অন্যান্য বিচারকগণ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চিকন্দী আইনজীবী সমিতি। এ সময় উপস্থিত ছিলেন চিকন্দী আইনজীবী সমিতির সভাপতি এড. তপন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক এড. কামাল হামিদী, এড. আব্দুল মান্নান তালুকদার, এড. খান মোঃ মঞ্জুর আলম. এড. হেলাল উদ্দিন আকন্দ, এজিপি হুমাউন কবির মুন্সী প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন এড. মেহেদী হামিদী।


এ ক্যটাগরির আরো খবর..