× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

শরীয়তপুরে হত্যা মামলার আসামীর ফাঁসির আদেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে হত্যা মামলার আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মরিয়ম মুন মুঞ্জুরী। মামলার দীর্ঘ যুক্তিতর্ক শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক এই আদেশ দেন। আসামী রুবেল মোল্যা শরীয়তপুর সদর উপজেলার চরগাজিপুর গ্রামের শাহাজান মোল্যার ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ জুলাই দুপুর ১টার দিকে প্রতিবেশী জীবন চন্দ্র দেবনাথের স্ত্রী জোসনা রানী দেবনাথকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে রুবেল মোল্যা। জোসনা রানীর ছেলে স্বপন চন্দ্র দেবনাথ বাদী হয়ে ঐ দিনই পালং মডেল থানায় রুবেলকে আসামী করে মামলার করে। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

নিহতের ছেলে দুলাল চন্দ্র দেবনাথ বলেন, আজ আমার মায়ের মুত্যু বার্ষিকী। সেই দিনে মায়ের হত্যাকারীর ফাসির রায় শুনে আমি ও আমার পরিবারের সবাই সন্তুষ্ট। আমার মায়ে আত্মার শান্তি কামনায় দ্রুত এ রায় কার্যকর করার জন্য আদালতের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

আসামী পক্ষের আইনজীবী এ্যাড. বজলুর রশিদ আখন্দ বলেন, এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।

 


এ ক্যটাগরির আরো খবর..