× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

শরীয়তপুরে বোমা হামলায় নিহত ১, আহত ১০

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় হোসেন খা (৩২) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার খলিফা কান্দি গ্রামে এই হালার ঘটনা ঘটে। নিহত হোসেন খা উপজেলার বড়কান্দি ইউনিয়নের মীর আলী মাদবর কান্দি গ্রামের মৃত জলিল খার ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বড় কান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদার ও সাবেক চেয়ারম্যান শফি খলিফার মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে।

এরই সুত্র ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ সংঘষে জড়িয়ে পড়লে সাবেক চেয়ারম্যান শফি খফিলার পক্ষের হোসেন খান বোমা হামলায় মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে জাহাঙ্গীর মাদরব, ইলিয়াস দড়ি, নুরু মিয়া খা, নুর হোসেন খা, সেকান্দার চৈয়াল ও রজব আলী মাদবরকে জাজিরা উপজেলা হাসপাতাল ভর্তি করা হয়।

এদের মধ্যে জাহাঙ্গীর মাদরব, ইলিয়াস দড়ি, নুরু মিয়া খার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় মেডিকেলকে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকার প্রতিপক্ষের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়।

শফি খলিফা বলের, চেয়ারম্যান সিরাজ সরদারের ভই তোতা সরদার ও ভাতিজা মাসুদ সরদরের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা আমাদের বাড়িতে অতর্কিত বোমা হামলা করে। বোমা হামলায় আমার পক্ষের হোসেন খার মাথার খুলি উড়ে গেলে সে ঘটনাস্থলে মারা যায়।

এর আগের রাতে ভাতিজা রাজ্জাক খলিফাকে কুপিয়ে গুরুতর আহত করে। সে ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বোমা হামলায় একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..