× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

শরীয়তপুরে চুক্তিপত্র জালিয়াতি চক্রের সদস্যদের রিমান্ড সম্পন্ন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥   শরীয়তপুরে দলিল সহ বিভিন্ন চুক্তিপত্র জালিয়াত চক্রের ৪ সদস্যের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী শরীয়তপুর পৌরসভার খেলসী বিলাশখান গ্রামের অহেদ আলী বেপারীর ছেলে আঃ রব বেপারী ৪ জনের নাম উল্লেখ করে পালং মডেল থানায় এজাহার দায়ের করেন।

 

পালং থানা পুলিশ এজাহার নামিয় ১নং আসামী কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আসামী জালিয়াতির দায় স্বীকার পূর্বক অন্যান্য সহযোগীদের নাম উল্লেখ করে বিচারকের কাছে জবানবন্দী প্রদান করে।

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার পূর্ব কোটাপাড়া এলাকার দেলোয়ার হোসেনে বেপারীর ছেলে কবির হোসেন (৪০), তুলাসার গ্রামের (জেলা কারাগার সংলগ্ন) মৃত মজিদ সরদারের ছেলে শফিকুল সরদার (৫২), সদর উপজেলার রুদ্রকর গ্রামের আয়নাল ঢালীর ছেলে আক্তার ঢালী (৩০) ও নড়িয়া উপজেলার নশাসন গ্রামের ইদ্রিস/খবির দেওয়ানের ছেলে দলিল লেখক জসিম দেওয়ান শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সীর স্বাক্ষর জাল করে পালং দুধ বাজারের নিকট পৌরসভা মার্কেটের একটি দোকান ঘর ৫ লক্ষ টাকার বিনিময়ে বাদীর নিকট লিজ বিক্রি করে। দীর্ঘ ৭ বছর অতিবাহিত হলেও বাদী দোকান ঘরের দখল না পেয়ে থানায় মামলা করে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম বলেন, এজাহার নামীয় ১নং আসামী কবিরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি। কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী অপর আসামী আক্তার ও শফিকুল স্বেচ্ছায় আদালতে হাজির হয়। বিচারক আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে হাজতে পাঠায়। ২৯ ফেব্রুয়ারী আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করি। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অপর আসামী দলিল লেখক জসিম পলাতক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..