× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

পিআইডি

শব্দদূষণ বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে -পরিবেশ সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
সবাইকে সচেতন হতে হবে

তীব্র শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। শব্দদূষণ বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে। হাসপাতাল ও আবাসিক এলাকাসহ সব নীরব এলাকাকে শব্দহীন রাখতে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে “হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ” কর্মসূচির উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

এই কর্মসূচির মাধ্যমে রাজধানীর সাতটি পয়েন্টে জনসচেতনতা বাড়ানো হবে।

পরিবেশ সচিব বলেন, এ কর্মসূচির আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচার চালানো হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিবহির্ভূত হর্ন ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম ও অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসানসহ পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচি সচিবালয় এলাকা, শিক্ষা ভবন, জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা, আগারগাঁও শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বেতার মোড় ও নিউরোসায়েন্স হাসপাতালের সামনে বাস্তবায়ন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..