× Banner
সর্বশেষ
আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী

শপথের পরের দিন মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবারই মেয়র হিসেবে শপথ নিয়েছেন। একদিন পর শনিবার তার প্রাণ নিয়ে নিল বন্দুকধারীরা।

রাজধানী মেক্সিকো সিটি থেকে ৮৫ কিলোমিটার দূরে টেমিক্সকো শহরের নবনির্বাচিত মেয়র গিসেলা মোতাকে (নারী) তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। চার হামলাকারীর মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে দুজন এবং অন্য দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে গত বছর সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের হাতে মেক্সিকোর কয়েকজন মেয়র নিহত হন।

টেমিক্সকো মেক্সিকোর শিল্পসমৃদ্ধ শহর। তবে এখানে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য রয়েছে। গিসেলা মোতা তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, মেয়র হলে শহর থেকে দুর্বৃত্তদের বিতাড়িত করা হবে। সেই সঙ্গে একটি পরিচ্ছন্ন নগরী গড়ার অঙ্গীকার করেছিলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..