× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

ডেস্ক

ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জেরে পিয়াল নামে এক যুবক নিহত

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
শত্রুতার জেরে নিহত

যশোরের ঝিকরগাছা পৌর সদরে পূর্ব শত্রুতার জের ধরে পিয়াল (৩২) নামের এক যুবক নিহত হয়েছে । সে পৌর সদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কিছু অজ্ঞাত ব্যক্তিদের সাথে নিহত পিয়ালেরঝামেলা ছিলো। তারই জের ধরে দুর্বৃত্তরা খুলনা-বেনাপোল রেল রোডে ঝিকরগাছা পৌর সদরের রেলস্টেশনের প্লাটফর্মের উপর বোমা মেরে এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে পিয়ালকে তাড়িয়ে মোবারকপুর গ্রামস্থ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে নিয়ে এসে ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্কুল  ভবনের বারান্দায় এলোপাতাড়ি ধারালো অস্ত্রের মাধ্যমে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পিয়াল নিহত হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘনার বিষয়ে থানায় মামলার কার্যক্রম চলমাল রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..