× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের পক্ষে প্রায় অসম্ভব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

সবার জন্য শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের পক্ষে প্রায় অসম্ভব। তবে নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলের জন্য ও ভোটারদের জন্য লেভেল প্লেয়িং ফিন্ড নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। বললেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, সারাদেশে নির্বাচনী প্রচার কাজে যে হামলার কথা বলা হচ্ছে, এ বিষয়ে যদি কেউ নির্বাচন কমিশনে অভিযোগ করে তখন নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন।

গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বি এস ব্রজেন্দ্র নাথ রায়।


এ ক্যটাগরির আরো খবর..