× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

‘লোকে বলে অশান্তি বেগম দেশে এসেছে’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে আলোচনা করতে গিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘লোকে বলে অশান্তি বেগম দেশে এসেছেন। গত তিন মাস দেশের মানুষ শান্তিতে ছিলো। তিনি দেশে ফেরার সময়ই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা চেষ্টা করেছেন।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিট মিলনায়তে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজিত শেখ রাসেলের জন্মদিন এবং বিপন্ন মানবতা ও আন্তর্জাতিক রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি সরকার করেনি। আদালত করেছেন। দেশের মধ্যে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ তাকে দাঁত ভাঙ্গা জবাব দিবে।

হাছান মাহমুদ আরও বলেন, দীর্ঘ দিন দেশি বিদেশী ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক তথ্য বা ইতিহাস জানানোর জন্য একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্র কারীদের চিহিৃত করতে হবে।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাড. মো: আসাদুজ্জামান দুর্জয় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লায়ন চিত্ত রঞ্জন দাস।


এ ক্যটাগরির আরো খবর..