× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

লোক নাট্যদল প্রতিষ্ঠায় ছিল প্রধানমন্ত্রীর উৎসাহ ও অনুপ্রেরণা

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই) :সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় থিয়েটার দল লোক নাট্যদল প্রতিষ্ঠার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ ও অনুপ্রেরণা ছিল। ১৯৮১ সালে তাঁর পরামর্শে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী এ থিয়েটার দলটি প্রতিষ্ঠা করেন। জীবনঘনিষ্ঠ ও নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়নে অঙ্গীকারবদ্ধ লোক নাট্যদল এ পর্যন্ত ২৯টি নাটক প্রযোজনা করেছে। এর মধ্যে ২০টি মঞ্চনাটক, ৮টি পথনাটক ও ১টি সংগীতালেখ্য। নাটক নিয়ে লিয়াকত আলী লাকীর কর্মপরিধি ব্যাপক ও বিস্তৃত।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৩৮ বছর পূর্তি উপলক্ষে ‘লোক নাট্যদল স্বর্ণপদক ২০১৯’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লোক নাট্যদলের যে দুইটি অসাধারণ প্রযোজনা ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে সেগুলো হল কঞ্জুস ও সোনাইমাধব। কঞ্জুসের ৭০০তম মঞ্চায়ন সত্যিই বিস্ময়কর। অন্যদিকে ময়মনসিংহ গীতিকার ওপর ভিত্তি করে রচিত নাটক সোনাইমাধবও দেশ-বিদেশে দর্শক নন্দিত হয়েছে। তিনি আরো বলেন, জন্মভূমি বলে হয়তো ময়মনসিংহের কথা শুনলে সবসময় প্রাণের ছোঁয়া খুঁজে পাই।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও লোক নাট্যদলের অধিকর্তা লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতা করেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে নাট্যচর্চায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব কল্যাণ মিত্র, অধ্যাপক আবদুস সেলিম ও তারিক আনাম খানকে ‘লোক নাট্যদল স্বর্ণপদক ২০১৯’ প্রদান করে সম্মানিত করা হয়।

উল্লেখ্য, লোক নাট্যদল সৎ, নিবেদিত ও একনিষ্ঠ নাট্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ১৯৯১ সাল থেকে লোক নাট্যদল স্বর্ণপদক প্রবর্তন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..