× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল,অগ্নিগর্ভ মধ‍্যপ্রাচ‍্য

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
অগ্নিগর্ভ মধ‍্যপ্রাচ‍্য

ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে তাদের ডিফেন্স ফোর্স আইডিএফ। যেসব জায়গায় হামলা হচ্ছে সেগুলো ইসরায়েলি কমিউনিটির জন্য হুমকি বলে উল্লেখ করেছে তারা। ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান চালাল দেশটির সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট সীমান্তের কাছে সৈন্যদের উদ্দেশে বলেছেন ইসরায়েল ‘আকাশ, সাগর ও ভূমি’ থেকে আক্রমণের জন্য প্রস্তুত। হামলার আগে ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতে শহরের তিনটি এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি উভয়েই যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছেন- যদিও তারা বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকা উচিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, লেবাননে অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে ইসরায়েল। তিনি বলেন, সীমান্ত এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে অভিযান চালানো হয়েছে।

এর আগে হেজবুল্লাহর ডেপুটি কমান্ডার নাইম কাসেম বলেছেন ইসরায়েলের স্থল অভিযানের জন্য তারা প্রস্তুত এবং এই যুদ্ধ ‘দীর্ঘমেয়াদী হতে পারে’। হেজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর তিনিই প্রথম কোনো মন্তব্য করলেন।

গত সপ্তাহে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি হামলার মুখে লেবাননে ইতিমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের কর্মকর্তাদের মতে গত দুই সপ্তাহে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী যখন দক্ষিণ লেবাননে স্থল অভিযানের খবর নিশ্চিত করেছে তখন প্রতিবেশী সিরিয়া থেকে ইসরায়েলি বিমান হামলায় তিন ব্যক্তির নিহত হবার খবর পাওয়া গেছে। সিরিয়ান রাষ্ট্রীয় টিভি এক বিবৃতিতে তাদের ‘অ্যাংকর সাফা আহমদ রাজধানী দামেস্কে ইসরায়েলি আগ্রাসনে নিহত’ হবার খবর জানিয়ে শোক প্রকাশ করেছে। তবে ইসরায়েল এখনো এই হামলার খবর নিশ্চিত করেনি। বিবিসিও এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি


এ ক্যটাগরির আরো খবর..