× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

লুঙ্গিই জীবনের সঙ্গী, সাগরে লুঙ্গি ফুলিয়ে ৬ দিন ভেসে ছিল ইমরান

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ছোটবেলায় পুকুরে লুঙ্গি ফুলিয়ে ভেসে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রলার থেকে ছিটকে পরা ইমরান ভাসতে ভাসতে পৌছে যায় ভারতের জলসীমায়। আর সেখানকার জেলেরা তাকে উদ্ধার করে।

শখের বশে গত বছরের ২৫ আগস্ট বাবার সঙ্গে সাগরে মাছ ধরতে যায় ১৪ বছরের কিশোর ইমরান। পরদিন ভোরে ফেরার পথে বলেশ্বর নদের মোহনায় ঝড়ের কবলে পড়ে সে ট্রলার থেকে ছিটকে যায়। পরে ৩১ আগস্ট ভারতের মাছ ধরার ট্রলারের চালক মনোরঞ্জন দাস তাকে উদ্ধার করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি থানায় পৌঁছে দেয়। দীর্ঘ প্রতীক্ষার শেষে শনিবার বাবা-মায়ের কোলে ফেরে ইমরান।

ইমরান মডেরখাল এলাকার মো. ইসমাইল খানের ছেলে। সে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দুঃসাহসিক এই সংগ্রামে কিভাবে টিকে ছিল জানতে কথা হয় ইমরানের সঙ্গে। ইমরান জানায়, ছোটবেলায় পুকুরে লুঙ্গি ফুলিয়ে ভেসে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগাই। ভাসতে ভাসতে ভারতের জলসীমায় ঢুকে পড়লে সেখানকার জেলেরা আমাকে উদ্ধার করে। পরে রায়দিঘি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়। সেখান থেকে ভোলাহাট নূর আলী মেমোরিয়াল সোসাইটি নামে একটি শিশু যত্ন ও শিশু সুরক্ষা কেন্দ্রে রাখা হয়। দেশে ফেরার আগ পর্যন্ত সেখানেই ছিলাম।

ইমরানের বাবা ইসমাইল জানান, অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ছেলেকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। গত বছরের ৩১ আগস্ট রাতে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করি। ছেলেকে পেয়ে আমরা খুশি। তাকে দেশে আনতে যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বরগুনা জেলা প্রশাসক, ট্রলার মালিক সমিতি, স্থানীয় সাংবাদিকসহ স্বজনরা ইমরানকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন। এদিকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, ইমরানের বেঁচে থাকা অলৌকিক। প্রতিবেশী দেশের আন্তরিকতায় সে দেশে ফিরেছে।


এ ক্যটাগরির আরো খবর..