× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

লালমনিরহাটে খ্রিষ্টান পল্লীতে আতঙ্ক

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ধর্মযাজকসহ কয়েকজন ধর্ম প্রচারককে হত্যার হুমকির ঘটনায় খ্রিষ্টান পল্লীতে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার পর আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপনের জন্য প্রশাসনের কাছে যথাযথ নিরাপত্তার দাবি জানান তারা।

এছাড়া ধর্মীয় উপাসনালয়গুলোকে নজরদারির আওতায় আনারও দাবি জানান খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। তবে ধর্মযাজকদের ওপর হুমকির বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ।

গতকাল বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড়ে অবস্থিত চার্চ অব গডের যাজক শ্রী তপন বর্মণসহ কয়েকজনকে চিঠি পাঠিয়ে, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে হত্যার হুমকি দেয়া হয়। পাশাপাশি চিঠিতে দিনাজপুরের কান্তজিউ মন্দিরে বোমা হামলার দায়ও স্বীকার করে নেয়া হয়। এ ঘটনায় শনিবার রাতেই যাজক তপন বর্মণ নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..