× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

খেলাপি হওয়া ঋণের কারণে ৪৬% লভ্যাংশ হারালো সিটি ব্যাংক গ্রুপ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
লভ্যাংশ হারালো সিটি ব্যাংক

মহামারী করোনাভাইরাসের প্রভাবে ২০২০ সালের প্রথম প্রান্তিকে ৪৬ শতাংশ লভ্যাংশ হারিয়েছে আন্তর্জাতিক ব্যাংকিং জায়ান্ট সিটি ব্যাংক গ্রুপ। প্রতিষ্ঠানটি খেলাপি হওয়া ঋণের কারণে এ ক্ষতির মুখে পড়তে হয়েছে।

বিশ্বের সব চেয়ে বেশি ক্রেডিট কার্ড ইস্যু করা ব্যাংকটির নতুন দুশ্চিন্তা করোনার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হারানো জনবল নিয়ে।

কারণ ক্রেডিট কার্ডধারী চাকরিজীবীদের লেনদেন নিয়ে নতুন জটিলতা দেখা দেয়ার আশঙ্কা করছে ব্যাংক কর্তৃপক্ষ।

গত বছর যেখানে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী অনাদায়ী ঋণের পরিমাণ ছিল প্রায় ২শ’ কোটি মার্কিন ডলার সেখানে এ বছরের প্রথম ৪ মাসেই দাঁড়িয়েছে ৭শ’ কোটি মার্কিন ডলারে। এতে প্রতিষ্ঠানটির লভ্যাংশ কমেছে ৪৬ শতাংশ।

গত বছরের অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলো সিটি ব্যাংক ইন্টারন্যাশনাল।


এ ক্যটাগরির আরো খবর..