× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ফায়ার সার্ভিস অফিস থেকে তিনটি লক্ষ্মীপেঁচার বাচ্চা উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিস থেকে তিনটি লক্ষ্মীপেঁচার বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।

সোমবার (২৭ জানুয়ারী) সকালে ফায়ার সার্ভিস কার্যালয়ের ভবনের ছাদ থেকে এইলক্ষ্মীপেঁচার বাচ্চা গুলো উদ্ধার করা হয়। বর্তমানে প্রানীগুলোকে বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষনের জন্য রাখা হয়েছে। বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘ফায়ার সার্ভিসের ছাদে পরিষ্কার-পরিছন্ন কাজ করতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি লক্ষ্মীপেঁচার বাচ্চা দেখতে পায়।

ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল কাদির আমাদের খবর দিলে আমরা লক্ষ্মীপেঁচার বাচ্চাগুলো নিয়ে আসি। এগুলোর বয়স প্রায় ১ মাস হবে। কাক কিংবা অন্য কোন প্রাণী এই বাচ্চাদের আঘাত করেছে বলে আমরা ধারনা করছি। তারা পুরোপুরিভাবে এখনো উড়তে পারে না। আমরা এগুলোকে সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষনে রেখেছি। লক্ষীপেঁচা নিশাচর প্রাণী রাতের বেলায় এদের বিচরন সুস্থ্য মনে হলে তাদের আজ রাতেই এগুলোকে বনে অবমুক্ত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..