× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নড়িয়ায় রাজাকারের নির্যাতনের শিকাড় মুক্তিযোদ্ধা পরিবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রাজাকার পরিবারের নির্যাতনে মুক্তিযোদ্ধার পরিবার এ মর্মে অভিযোগ উঠেছে। তালিকা ভুক্ত রাজাকার পিতা তার পুত্র ও সমর্থিত লোকদের নিয়ে তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের নির্যাতন চালায়। সর্বশেষ গত ১৯ আগষ্ট শুক্রবারেও মুক্তিযোদ্ধার পরিবারের উপর নির্যাতন চালায় রাজাকার পরিবার। এতে মুক্তিযোদ্ধার ভাতিজা আহত হয়েছে। বিষয়টি পুলিশ সুপারকে অবগত করা হয়েছে বলে জানায় মুক্তিযোদ্ধার পরিবার।

মুক্তিযোদ্ধা আবদুর রব শিকদারের মুক্তিযুদ্ধে শরীয়তপুর নামক গ্রন্থে মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা থেকে জানা যায়, নড়িয়া থানার সাবেক আটিপাড়া ও বর্তমান বিছমিল্লাহ নগর গ্রামের বাসিন্দা মৃত শাহাজ উদ্দিন মোল্লার ছেলে গিয়াস উদ্দিন মোল্লা রাজাকার ছিল। মুক্তিযুদ্ধে শরীয়তপুর গ্রন্থের ১৬৮ পৃষ্ঠায় লেখা রয়েছে রাজাকার গিয়াস উদ্দিন মোল্যার নাম। তার অপর ভাই ইয়ার বক্স মোল্লা নড়িয়া থানা অপারেশন করতে গিয়ে মুক্তিযোদ্ধার গুলিতে নিহত হয় বলেও লেখা রয়েছে। সেই শত্রুতা থেকে আজও নির্যাতিত হচ্ছে মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ মাশ, মাহবুব রহমান ও লোকমানের পরিবার। গত ১৯ আগষ্ট শুক্রবার জমি সংক্রান্ত বিরোধ সৃষ্টি করে মুক্তিযোদ্ধা আলতাফ মাশ এর ভাতিজা মাহমুদুল হাসান সোহাগকে মারধর করে রাজাকার গিয়াসউদ্দিন মোল্লা ও রাজাকার পুত্র হৃদয়, জীবন, লেলিন ও সহযোগীতায় ছিল রশিদ চৌকিদারের ছেলে মামুন চৌকিদার ও জমজম মোল্লার ছেলে রিয়াদ।

স্থানীয়দের সাথে আলাপকালে জানায়, অনেক দিন যাবত মুক্তিযোদ্ধার পরিবারের উপর রাজাকাররা নির্যাতন চালাচ্ছে। কয়েকদিন পূর্বে মুক্তিযোদ্ধা আলতাফ মাশ এর ভাতিজাকেও মার পিট করেছে। এলাকায় মুক্তিযোদ্ধার পরিবার অসহায় অবস্থায় আছে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা আলতাফ মাশ এর ভাই রফিকুল ইসলাম দুলাল বলেন, আমার ছোট ভাই জমি বিক্রি করেছে প্রতিবেশি মোস্তফা চৌকিদারের নিকট। সেই জমিতে দখল নিতে গেলে জমজম মোল্যারা বাধা দেয়। এ নিয়ে গত ১৯ আগষ্ট শুক্রবার বেলা ১১টায় বাকবিতন্ডা হয়। তখন রাজাকার গিয়াস উদ্দিন মোল্লা রাজাকার পুত্র হৃদয়, লেলিন, জীবন তাদের সমর্থণের মামুন চৌকিদার ও রিয়াদ মোল্লাদের নিয়ে আমার ছেলে মাহমুদুল হাসান সোহাগকে মারধর করে। বিষয়টি আমি পুলিশ সুপারকে আবগত করেছি।

ক্রয় সূত্রে জমির মালিক মোস্তফা চৌকিদারের স্ত্রী মাহিমা বেগম বলেন, আমার স্বামী জমির দলিল, পর্চা, রেকর্ড ও খাজনার কাগজপত্র দেখে শফিকুল ইসলাম বুলবুল মোল্লার কাছ থেকে ৯ শতাংশ জমি কিনে। এখন জমি দখলে গেলে জমজম মোল্লা ও তার মা হাসিনা বিবি আমাদের সাথে খারাপ আচরণ করে আর অকথ্য ভাষায় গালাগালি করে। ১৯ আগষ্ট জমজম মোল্লা রাজাকারদের নিয়ে মুক্তিযোদ্ধার পরিবারকে মারপিট করেছে। আমার স্বামী বিদেশ থাকে এখন রাজাকারদের ভয়ে জমিতে যেতে পারি না।


এ ক্যটাগরির আরো খবর..