× Banner
সর্বশেষ
পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

লক্ষ্মীপুরের লামচর থেকে অপহৃত স্কুল ছাত্রী ঢাকায় পাচারকারী চক্র থেকে উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি- অপহরণের ৮ দিন পর লক্ষ্মীপুরের লামচরের স্কুল ছাত্রী রেহানাকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ সময় ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার দুপুরে উত্তর বাড্ডার হাজিপাড়া ৯ নং ওয়ার্ডের ২ নম্বর রোডের ৫৬ নম্বর বাড়ীতে নারী পাচারকারী কাজল রেখা ও তার সহযোগীদের কবল থেকে থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। কাজল রেখা লক্ষ্মীপুর পৌরশহরের লামচর স্কুল সংলগ্ন ধনু মেইকার বাড়ীর নুরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে। এ ছাড়া অপহৃত রেহানা একই বাড়ীর মোঃ খোকনের মেয়ে সহ লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।

উদ্ধারকৃত ছাত্রী রেহানার দাবী, গেল সপ্তাহের সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ী ফিরার পথে কাজল রেখা ও তার মেয়ের জামাই দেলোয়ার সহ কয়েকজন নেশা জাতীয় দব্য নাকে লাগিয়ে তাকে অজ্ঞান করে গাড়িতে তুলে ঢাকায় নিয়ে যায়। এরপর রাজধানি ঢাকার সায়েদাবাদ কাজল রেখা তার সহযোগীদের হাতে তুলে দেয় রেহানাকে। পরে কাজল রেখার সহযোগীরা উত্তর বাড্ডার হাজিপাড়া একটি বাসায় আটকে তালাবদ্ধ করে রাখে। পরে কৌশলে পাশ্বের একজনের মোবাইলে পরিবারের লোকজনের সাথে কথা বলে ডিএমপি পুলিশের সহায়তা নিয়ে তাকে উদ্ধারে সক্ষম হয় বলে জানা গেছে।

উল্লেখ্য কাজল রেখা, তার মেয়ের জামাই দেলোয়ার, ঢাকায় এক মেয়ে রেশমার হোমিও ব্যাবসার আড়ালে নারী পাচারকারী সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত হয়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছে বলে অভিযোগ করে অপহৃত রেহানার বাবা খোকন।


এ ক্যটাগরির আরো খবর..