× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

ডেস্ক

র‍্যাংকিয়ে কোহলিকে পেছনে ফেললেন লিটন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
litton das

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় ভারতের  বিরাট কোহলিকে পেছনে ফেললেন লিটন  দাস।  ৭০২ রেটিং নিয়ে  ক্যারিয়ার সেরা  ১২তম স্থানে উঠে এসেছেন  লিটন।

এছাড়া বাংলাদেশের পক্ষে টেস্ট ফরম্যাটে ব্যাটারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মোমিনুল হক, জাকির হাসান ও নুরুল হাসানের। বোলিংয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলাম-মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক সাকিব আল হাসানের।

ঢাকায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২৫ ও ৭৩ রান করেন লিটন। দ্বিতীয় ইনিংসে লিটনের ৭৩ রানের সুবাদেই ভারতকে ১৪৫ রানের টার্গেট ছুঁড়ে দিতে পারে বাংলাদেশ। ৭০২ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন লিটন। দ্বিতীয় টেস্টে ৮৯ রান করেছেন মোমিনুল। পাঁচ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে আছেন তিনি।

ভারতের বিপক্ষে সিরিজে অভিষেক হয় ওপেনার জাকিরের। চট্টগ্রামে প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন তিনি। ঢাকা টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৫ ও ৫১ রানের ইনিংস খেলেন জাকির। সাত ধাপ এগিয়ে ৭০তমস্থানে জায়গা করে নিয়েছেন জাকির। পাঁচ ধাপ এগিয়ে ৯৩তমস্থানে উঠেছেন নুরুল হাসান সোহান ।

বোলিংয়ে ঢাকা টেস্টে মিরাজ ৬ ও তাইজুল ৪ উইকেট নেন। দু’জনই দুই ধাপ করে এগিয়েছেন। বোলিং তালিকায় তাইজুল ২৮ ও মিরাজ ২৯তমস্থানে আছেন। মিরাজের মত ঢাকা টেস্টে ৬ উইকেট নেন সাকিব। এক ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন টাইগার অধিনায়ক।

ঢাকা টেস্টে ভারতের জয়ে বড় অবদান ছিলো স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের। বল হাতে ৬ উইকেট নেন। বোলারদের তালিকায় পঞ্চমস্থানে উঠেছেন অশি^ন। সতীর্থ জসপ্রিত বুমরাহর মত ৮১২ রেটিং তার। চতুর্থস্থানে আছেন বুমরাহ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ¦লে উঠেন অশি^ন। ১৪৫ রানের টার্গেটে ৭৪ রানে ৭ উইকেট পতনে হারের মুখে ছিটকে গিয়েছিলো  ভারত। অষ্টম উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে ৩ উইকেটের জয় এনে দেন অশি^ন। ব্যাট হাতে অপরাজিত ৪২ রান করেন তিনি। তিন ধাপ এগিয়ে ৮৪তমস্থানে উঠেছেন অশি^ন।অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থান ধরে রেখেছেন তিনি। ঢাকা টেস্টে ৮৭ ও অপরাজিত ২৯ রান করে র‌্যাংকিংয়ে  ক্যারিয়ার  সেরা ১৬তম স্থানে উঠেছেন আইয়ার।


এ ক্যটাগরির আরো খবর..