× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

রোহিতপুর থেকে বেড়িবাঁধ-মাওয়া বিশ্বরোড পর্যন্ত রাস্তার বেহালদশা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

মোঃ আবুল হোসেন ॥ ঢাকার কেরাণীগঞ্জের রোহিতপুর-বেড়িবাঁধ-মাওয়া বিশ্ব রোড-ধলেশ্বর ব্রিজ এলাকা পর্যন্ত তিন চাকার সিএনজি গাড়িতে চলাচলরত যাত্রীদের কাছ থেকে ভাড়া নিল ৩০ টাকা। দূরত্ব হবে বড় জোর ৫ কিলোমিটার।

বেড়িবাঁধ নামে পরিচিত এ রাস্তাটি। এই রাস্তায় চলাচল করতে গেলে মানুষের দুর্ভোগে পড়তে হয়। কারণ রাস্তার পিচঢালাই উঠে গেছে। প্রায় জায়গায়ই ক্ষতের সৃষ্টি হয়েছে। তিন চাকার গাড়ি চালাতে গিয়ে ড্রাইভারের বিভিন্ন কৌশল অবলম্বন করে গাড়ি চালাতে হয়। মাওয়া বিশ্বরোড, ধলেশ্বর টোলঘর থেকে ১ কিলোমিটার পশ্চিমে গেলেই দক্ষিণপাশ ঘেঁষা ভূমিদস্যুদের নামিদামি আবাসন প্রকল্প। তার দক্ষিণে ধলেশ্বর নদী। সোনাকান্দা-দড়িগাঁও এলাকা দুটিও এ বেড়িবাঁধের পাশেই। বালু ও ইটভর্তি ট্রাকও এই রাস্তা দিয়ে চলাচল করছে দেদারছে।

রাস্তার দু’পাশে অনেকেই বালু ও ইটের ব্যবসা করছে। ২/৩ বছর পর্যন্ত এ রাস্তার বেহালদশা। মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়তই। এলাকার দুর্ভোগে পড়া মানুষরা এ রাস্তাটি অতি জরুরি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..