× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেবেন গোর।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছে বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা আরও জোরদার হচ্ছে। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরও বাড়ানোর অনুরোধ করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনদিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গোর।


এ ক্যটাগরির আরো খবর..