× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে রোবটিক্স ল্যাব প্রতিষ্ঠা করা হবে-আইসিটি প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

ঢাকা: ২৫ ডিসেম্বর ২০১৯খ্রি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ করতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় রোবটিক্স ল্যাব প্রতিষ্ঠা করা হবে। শিক্ষার্থীদের রোবটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রযুক্তি বিষয়ে সম্যক ধারণা জন্মায় । প্রতিমন্ত্রী আজ ঢাকায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ২০১৯ সালে পদক বিজয়ী আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাবলেন।

প্রতিমন্ত্রী বলেন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছি।আমাদের শিক্ষার্থীদের যদি ফ্রন্টিয়ের টেকনোলজি বিষয়ে পারদর্শী করে তুলতে না পারি তাহলে আধুনিক বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। বিজ্ঞানমনস্ক জ্ঞান ভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে এবং ইমার্জিং টেকনোলজি বিষয়ে দক্ষ করে তুলতে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের মেধার অধিকারী উল্লেখ করে বলেন রোবটসহ বিভিন্ন আন্তর্জাতিকঅলিম্পিয়াডে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে স্বর্ণ-রৌপ্যসহ গুরুত্বপূর্ণ পদক অর্জন করছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডএর সভাপতি ও রোবট অলিম্পিয়াডের দলনেতা লাফিফা জামাল , বাংলাদেশ ওপেন সোর্স
নেটওয়ার্কর সাধারন সম্পাদক মুনির হাসান, আইসিটি বিভাগের উপসচিব ড.মেহেদী হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য,থাইল্যান্ডের চিয়াংমাইয়ে গত ১৬ থেকে২০ ডিসেম্বর ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ ১টি স্বর্ণ,২টি  সিলভার,৬টি ব্রোঞ্জ ও ১টি টেকনিক্যাল পদক অর্জন করে। অপরদিকে ৩ থেকে ১১ ডিসেম্বর দোঁহায় আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ দল ৪টি রোপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছে। ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে মোনামি দলের মীর উমাইমা হক ও আবরার শহীদ রাহিক স্বর্ণপদক জেতেন। রোবট ইন মুভি ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে রোবো টাইগার্স ও লাইন ফলোয়িং অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ গ্রুপে সিলভার পদক জেতে কাজী মোস্তাহিদ লাবিব, নাশীতাত যাইনাহ রহমান ও রাফিহাত সালেহ।

এ ছাড়াও ব্রোঞ্জপদক জিতেছে যারিয়া মুসাররাত, যাহরা মাহযারীন পূর্বালী,সানি জুবায়ের, কাজী মোস্তাহিদ লাবিব, নাশীতাত যাইনাহ রহমান, রাফিহাত সালেহ, তাফসির তাহরীম, ছালওয়া মেহরীন, তাশরিক আহমেদ, মোহাম্মদ জারিফ মাহবুব তালুকদার, শিহাব সারার আহমেদ। রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে মোনামি দলের মীর উমাইমা হক ও আবরার শহীদ রাহিক জেতে একটি টেকনিক্যাল পদক। এর আগে বাংলাদেশে রোবট অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করে
তাদের নিয়ে একটি তিন দিনের আবাসিক ক্যাম্প করা হয়। এরপর ১৫ সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজকরা। তথ্যপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স তথ্যপ্রযুক্তি বিভা।


এ ক্যটাগরির আরো খবর..