× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

রোনালদোর মাঠে ফেরা হচ্ছে না সেপ্টেম্বরের আগে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ইউরোর ফাইনালে চোট পেয়েছিলেন। সেই চোট এতটাই মারাত্মক ছিল যে ফ্রান্সের বিপক্ষে ওই ম্যাচের ২৫ মিনিটেই স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের সেরে উঠতেও বেশ সময় লাগবে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে আর মাঠে ফিরতে পারছেন না পর্তুগিজ মহাতারকা। আর এমনটা হলে রিয়াল মাদ্রিদের হয়ে নতুন মৌসুমের প্রথম তিনটা ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে তাকে। দর্শক হয়ে থাকতে হবে পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেও।

আগামী ৯ আগস্ট ইউরোপিয়ান সুপার কাপে সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। সে ম্যাচে যে রোনালদো খেলতে পারছেন না, সেটা নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই। এখন শোনা যাচ্ছে, আগামী ২১ ও ২৮ আগস্ট লা লিগায় রিয়ালের প্রথম দুটি ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ও সেল্টা ভিগোর বিপক্ষেও সিআর-সেভেন খেলতে পারবেন না। পাশাপাশি সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাও নিয়মিত অধিনায়ককে ছাড়াই খেলতে হবে পর্তুগালকে।

আশা করা হচ্ছে, আগামী ১১ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।


এ ক্যটাগরির আরো খবর..