× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রোজির সঙ্গে স্ট্যাথামের আংটি বদল

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: জনপ্রিয় মডেল-অভিনেত্রী রোজি হান্টিংটনের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন হলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা জ্যাসন স্ট্যাথাম।

সাবেক ভিক্টোরিয়াস সিক্রেট মডেল রোজি হান্টিংটনের সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন স্ট্যাথামের মুখপাত্র। ইউএস উইকলিকে তিনি খবরটি নিশ্চিত করেন।

৪৮ বছর বয়সি জ্যাসন স্ট্যাথাম নেইল লেন ডিজাইনের একটি হীরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোজি হান্টিংটনকে। যার মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

গত রোববার (১০ জানুয়ারি) গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লালগালিচায় একসঙ্গে দেখা যায় এ জুটিকে। এ সময় ২৮ বছর বয়সি হান্টিংটনের বাম হাতে বাগদানের আংটি দেখা যায়। তখন থেকেই তাদের বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০১০ সাল থেকে প্রেম করছেন এ জুটি। আগামী গ্রীষ্মে তারা বিয়ে করবেন বলে জানা গেছে।

গত এপ্রিলে ম্যাড ম্যাক্স : ফিউরি রোড খ্যাত অভিনেত্রী হান্টিংটন এক সাক্ষাৎকারে তাদের সম্পর্ক নিয়ে বলেছিলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। সে (স্ট্যাথাম) আমাকে প্রতিদিনই হাসিখুশি রাখে।’


এ ক্যটাগরির আরো খবর..