× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

করোনা প্রতিরোধে রোজায় ইফতার মাহফিল নয়, তারাবিতে অংশ নিতে পারবে ১২ জন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
ধর্ম মন্ত্রণালয়

করোনাভাইরাস সংক্রমণ রোধে পবিত্র রমজান মাসে সারা দেশে মাসে ইফতার মাহফিলের নামে কোনও ধরনের অনুষ্ঠান করা যাবে না। মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশ নিতে পারবেন।

আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে মসজিদে জুমার নামাজ আদায় ও জামাতের বিষয়ে যেসব নির্দেশনা জারি করা হয়েছিল তা আগের মতোই কার্যকর থাকবে। এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ আগামীকাল শুক্রবার সার্কুলার জারি করবে মন্ত্রণালয়।

এদিকে, করোনাভাইরাসে দেশে বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ১২৭ জন। গত একদিনে নতুন করে ৪১৪ জন শনাক্ত হয়েছে। এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮৬ জনে।


এ ক্যটাগরির আরো খবর..