× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

রোগ থেকে রক্ষা করে স্বার্থপর জিন!

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক:  অসুস্থতার সময়ে অধিকাংশ ব্যক্তিরই বিছানা ছেড়ে বাইরে বা কর্মস্থলে যেতে ইচ্ছে করে না। অসুস্থ হয়ে ঘরে থাকার বিষয়টিকে চিকিৎসা বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন অন্যভাবে।

গবেষকরা বলেছেন, আমাদের শরীরে কিছু ‘স্বার্থপর জিনের’ অস্তিত্ব রয়েছে। আমরা যখনই অসুস্থ হয়ে পড়ি তখন এই জিনগুলো বিছানায় থাকতে বলে। স্বার্থপর জিনটির উদ্দেশ্যে হচ্ছে, রোগের সংক্রমণ থেকে অন্যদের বাঁচানো।

সুতরাং যদিও জিনটির নাম ‘স্বার্থপর জিন’ তবে এখানে জিনটি মহৎ কাজই করছে বলে মনে করা যায়।

গবেষকরা বলেন, অসুস্থ ব্যক্তিরা বিষণ্ন থাকেন। তারা সামাজিক যোগাযোগ এবং যৌন আগ্রহ হারিয়ে ফেলেন। কারও সঙ্গে না মেশার কারণে রোগ সংক্রমণের সম্ভাবনা কম থাকে।

গবেষকরা আরও বলেন, অসুস্থ হওয়া বিবর্তনবাদেরই একটা অংশ। বিবর্তনবাদ বা ক্রমবিকাশের ওপরই ‘স্বার্থপর জিন’ এর কার্যাবলী নির্ভর করে। যদিও পৃথক জীবসত্তা অসুস্থতা থেকে বাঁচতে পারে না। সামাজিক পরিবেশ থেকে নিজেদের আলাদা করে রাখে এবং দলের মধ্যে সার্বিক সংক্রমণের হার কমায়।

ইসরাইলের ওয়েজম্যান ইনস্টিটিউট অব সাইন্সের অধ্যাপক ও গবেষক প্রধান কিরেন শাখর বলেন, একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে, এই ধরনের আচরণ মাত্রাতিরিক্ত পরার্থবাদী বা কল্যাণময় মনে হতে পারে। কিন্তু জিনের দৃষ্টিকোণ থেকে, অবনতির অবস্থা থেকে উন্নতি।

চিকিৎসা বিজ্ঞানীরা কিছু লক্ষণের তালিকা করে গবেষণাটি চালান। যা তাদের গবেষণার অনুমানকে সমর্থন করে।

উদাহরণস্বরূপ, ক্ষুধা হ্রাস। খাবার এবং পানির মাধ্যমে রোগ সংক্রমণ ব্যাহত করে। রোগে আক্রান্ত ব্যক্তির চলাফেরার গতি কমিয়ে দেয় অবসাদ এবং দুর্বলতা। সম্ভাব্য সংক্রমণের ব্যাপকতা কমিয়ে দেয়।

ইসরাইল ওয়েজম্যান ইনস্টিটিউট’স ইমোনোলোজি ডিপার্টমেন্টের গবেষক গাই শাখর বলেন, আমরা জানি বিচ্ছিন্নতা বা আলাদা থাকা সংক্রমণযোগ্য রোগ বিস্তার প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায়। বর্তমান সময়ের সমস্যা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাস জ্বর কী ভয়বাহ রূপ ধারণ করতে পারে আমরা অনেকেই তা অনুধাবন করতে পারি না। তাই দ্রুত ব্যথা এবং জ্বর কমার ওষুধ খেয়ে কর্মস্থলে চলে যাই। যা অন্যদের সংক্রমিত করার ঝুঁকি থাকে অনেক বেশি।


এ ক্যটাগরির আরো খবর..