রেলের জায়গায় বসবাসকারি মরহুম গফুর বিশ্বাসের জমি দখল করে গাছ লাগানোর অভিযোগ সাদেকের বিরুদ্ধে

রেলের জায়গায় বসবাসকারি মরহুম গফুর বিশ্বাসের জমি দখল করে গাছ লাগানোর অভিযোগ সাদেকের বিরুদ্ধে

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর বিশ্বাসপাড়া রেলের জায়গায় বসবাসকারি এক সহায় পরিবারের বাড়ীর জমি দখল করে টিনের বেড়া ও কলাগাছ সহ ফলফলালি গাছ লাগানোর অভিযোগ উঠেছে স্থানীয় সাদেক বিশ্বাস এর বিরুদ্ধে।

উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর বিশ্বাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মরহুম হারান বিশ্বাসের ছেলে মোঃ সাদেক বিশ্বাস জিয়ার সৈনিক দলের লোক বলে দাবি
করেন ।

শনিবার (২৩ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাদেক বিশ্বাস মরহুম গফুর বিশ্বাসের ছেলে মোঃ আহাদ ওরফে আয়েদ আলী বিশ্বাস এর জমি দখল করে টিনের ও কলাগাছ সহ ফলাফলালির গাছ লাগিয়ে দিয়েছে । উল্টা অন্যের নামে জমি দখলের মিথ্যা অপবাদ সোশ্যাল মিডিয়াতে প্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ।

এ ব্যাপারে আহাদ আলী(আয়েদ) বলেন আমরা পরিবার সহ রেলের জায়গা ঘরবাড়ী করে বস বাস করে আসছি রেলের কাজের জন্য আমি রেলের জায়গা খালি করে দিয়েছি বর্তমান বাসাভাড়া থাকি এবং হকার গিরি করে ভাজা বিক্রি করে সংসার চালায় জমি কিনে বাড়ীর করার সামর্থ আমার নাই । তবে রেলের জায়গা প্রয়োজন আর না হওয়ায় রেলের জমিতে আবার ঘর তুলতে গেলে সাদেক এন্ড গং আমাকে বাধা প্রদান করেন এবং আমার ঘরের খুটি জব্দ করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন ।

পাশের বাড়ীর আসা ও যাওয়ার পথও বন্ধ করে দেয়। আর তাদের নামে যে অপপ্রচার করেছে তা সম্পন্ন মিথ্যা ,ভিত্তিহীন এবং বানোয়াট ।

তিনি আরও বলেন এরা মানুষকে ব্ল্যাকমেইল করে সোশ্যাল মিডিয়াতে মানুষের নামে অপপ্রচার করে মানুষকে হয়রানি, মানুষের মান সম্মান হানি অপদস্থ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই । তাই স্থানীয়দের দাবি এই রেলের জমিতে স্বাধীনতা যুদ্ধের পর থেকে গফুর
বিশ্বাস পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।

গফুর বিশ্বাস মারা যাওয়ার পর তার সন্তানাদি বসবাস করতেন । এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার এসে সরেজমিন পরিদর্শনে এলে প্রকৃত ঘটনা জানা যাবে কে কার জমি দখল করেছে এবং কে প্রকৃত অপরাধী ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।