× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

বাংলাদেশের সব শহরে রেলের জন্য ওভারপাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর -পরিকল্পনামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
রেলের জন্য ওভারপাস

দেশের সব শহরে রেলের জন্য ওভারপাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে ব্রিফ করে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ।

আজ মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরিকল্পনামন্ত্রী বলেন, সব শহরে রেলক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, সিলেট-সুনামগঞ্জের বন্যায় পানি সরানোর জন্য কেটে ফেলা সড়কে নতুন করে ব্রিজ কালভার্ট করে পানি প্রবাহ ঠিক রেখে প্রকল্প হাতে নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এই ১০টি প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩৪১ কোটি টাকা।

প্রকল্পগুলো হলো- যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ, কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কের ৮১তম কিলোমিটার রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ; চরখালী-তুষখালী-মঠবাড়ীয়া-পাথরঘাটা মহাসড়কের (জেড-৮৭০১) পিরোজপুর অংশের জরাজীর্ণ, অপ্রশস্ত বেইলি সেতুর স্থলে পিসি গার্ডার সেতু ও আরসিসি বক্স কালভার্ট নির্মাণ; কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ (১.৬০ কিলোমিটার থেকে ৩২ কিলোমিটার পর্যন্ত) সড়ক প্রশস্তকরণ; জামালপুর শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ (প্রথম সংশোধিত); বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (প্রথম পর্যায়) (তৃতীয় সংশোধিত); ঢাকা সেনানিবাসে এমইএস (মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস) এর ভৌত অবকাঠামো সুবিধা সম্প্রসারণ; কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..