× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রেলপথ উদ্বোধন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
রেলপথ উদ্বোধন

‘বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ আগামী ২৬ মার্চ শুরু হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই দিন দুই দেশের প্রধানমন্ত্রী ওই রেলপথ যোগাযোগের উদ্বোধন করবেন।’ বলেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

নীলফামারীর চিলাহাটিতে ভারত-বাংলাদেশ সংযোগ রেলপথের নির্মাণকাজ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, কভিডের মহামারি অতিক্রম করতে পারলে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেটি উদ্বোধন করা হবে। আর সম্পূর্ণ নিরাপদ না হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের আগেই আমাদের অংশের রেললাইন নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত থাকব। ভারতের অংশে যেটুকু বাকি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার অনুরোধ জানানো হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘অবিভক্ত ভারতের রেল যোগাযোগের এটিই প্রধান পথ ছিল। পাকিস্তান-ভারত ভাগ হওয়ার পরও ১৯৬৫ সাল পর্যন্ত সেটি চালু ছিল। কলকাতা থেকে এ পথে ট্রেন চলাচল করত। সেই যোগাযোগটি ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যে সোনালি অধ্যায়ের সূচনা করেছেন, তারই ফলশ্রুতিতে এই রেলপথ চালুর কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘গত জুন মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কভিড-১৯-এর কারণে আমরা মহাদুর্যোগের মধ্যে আছি। তার পরও স্থানীয় প্রশাসনের সহযোগিতা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালকের আন্তরিকতায় কাজটি শেষ পর্যায়ে রয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..