× Banner
সর্বশেষ
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালনা হবে

ডেস্ক

রেলওয়ের ১০টি হাসপাতাল যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
হাসপাতাল

সেবার মান বাড়িয়ে রেলওয়ের ১০টি হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে দুই মন্ত্রণালয়ের মধ্যে।

সোমবার (২১ এপ্রিল) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

এ সময় রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম উপস্থিত ছিলেন। হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনার জন্য দুই মন্ত্রণালয়ের সচিবের উদ্যোগে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি থাকবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা জানান, সবাইকে যথাযথ চিকিৎসা সেবা দিতে রেলওয়ের ১০টি হাসপাতালকে আরও আধুনিকায়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।

এছাড়া দেশের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা।


এ ক্যটাগরির আরো খবর..